ট্রাম্প ও তার মেয়ের চুল পরিচর্যায় ব্যয় কত

ডোনাল্ড ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছরই কোনো আয়কর দেননি।
নিজের কোম্পানিগুলোর লোকসান দেখিয়ে তিনি বছরের পর বছর আয়কর এড়িয়েছেন।
এই যখন অবস্থা, তখন চুলের পেছনে তার ব্যয় শুনলে চমকে উঠতে হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প ও তার মেয়ে ইভানকা ট্রাম্প চুলের পরিচর্যায় ব্যয় করেছেন ১ লাখ ৬৫ হাজার ৪৬৪ ডলার।

টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প চুলের পরিচর্যায় ৭০ হাজার ডলার ব্যয় করেছেন।

মেয়ে ইভানকা ট্রাম্পের চুলের পরিচর্যার পেছনে ট্রাম্পের মালিকানাধীন নয়টি কোম্পানির ব্যয় ৯৫ হাজার ৪৬৪ ডলার।
আর অবকাশযাপন কেন্দ্র মার-এ-লেগোতে অবস্থানের সময় আলোকচিত্রীর পেছনেই ট্রাম্পের ব্যয় ২ লাখ ১০ হাজার ডলার।
২০০০ সাল থেকে এখন পর্যন্ত শুধু গলফ কোর্সেই মার্কিন প্রেসিডেন্ট উড়িয়েছেন ৩১ কোটি ৫০ লাখ ডলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.