৩০ মিনিটেই করোনা পরীক্ষার ফলাফল

বিশ্বের ১৩৩টি দেশে করোনার নমুনা পরীক্ষার নতুন এক প্রযুক্তি চালুর পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই পরীক্ষা পদ্ধতিতে সর্বোচ্চ তিরিশ মিনিটেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে বলে মনে করছে সংস্থাটি।

এই পরীক্ষায় সর্বোচ্চ পাঁচ ডলার অর্থাৎ পাঁচশ’ টাকার নিচে খরচ পড়বে।
ছয় মাসে ১২০ মিলিয়ন পরীক্ষা হবে এই দেশগুলোতে এমন চুক্তি হয়েছে উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে আখ্যা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন এই পরীক্ষা ব্যবস্থা দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য করোনা মোকাবেলায় নাটকীয় পরিবর্তন এনে দেবে।
তাদেরকে আরও অনেক সক্ষম করে তুলবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.