করোনার সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে চীনের উহান থেকে।
তবে বর্তমানে অন্য দেশগুলোর তুলনায় চীনে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে।
কিন্তু তার পরও সংক্রমণ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে নেয়নি দেশটির সরকার।
আর এ অবস্থার মধ্যেই চীনের পর্যটন শিল্প মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এর আগের প্রান্তিকের তুলনায় চীনের এ-লেভেলের পর্যটনকেন্দ্রগুলোয় পর্যটকদের আগমন বেড়েছে ১৫৮ দশমিক ৭ শতাংশ।
]মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে পর্যটকের সংখ্যায় দারুণ উল্লম্ফন হওয়ায় খাতটিতে আয় বেড়েছে ১৩১ দশমিক ৭ শতাংশ।
এদিকে তৃতীয় প্রান্তিকে দেশব্যাপী এ-লেভেল পর্যটন স্থানে পর্যটক এসেছে গত বছরের একই সময়ের ৭০ শতাংশের মতো।
এছাড়া বেশকিছু পর্যটন স্থানে পর্যটকের সংখ্যা প্রায় গত বছরের সমপরিমাণ ছিল।