আগামী মাস থেকে জাপান এয়ারলাইনসের কোনো ফ্লাইটে চড়লে আপনার কাছে আবহটা নতুন লাগতে পারে।
আপনি আর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ শব্দগুলো জাপান এয়ারলাইনসের কোনো ফ্লাইটে শুনবেন না।
১ অক্টোবর থেকে এর পরিবর্তে শোনা যাবে ‘অ্যাটেনশন অল প্যাসেঞ্জার্স’ কিংবা যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য বলা হবে ‘এভরিওয়ান’।
মূলত নিরপেক্ষ লিঙ্গের ধারণা প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ শব্দযুগল বাদ দিচ্ছে জাপানের জাতীয় বিমান সংস্থা।
বিশ্বের হাতেগোনা কয়েকটি উড়োজাহাজ সংস্থার মধ্যে অন্যতম জাপান এয়ারলাইনস, যারা অভিবাদনের ক্ষেত্রে নিরপক্ষে লিঙ্গের ধারণা চালু করছে। যদিও এটি ব্যবহৃত হবে শুধুই ইংরেজীতে ঘোষণার সময়।