পার্কিং বিমানে রেস্টুরেন্ট খুলছে সিঙ্গাপুর এয়ারলাইন্স

সিঙ্গাপুরে পার্কিং করা একটি বিমানে রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত হয়েছে।
এয়ারবাস এ৩৮০ বিমানটিতে এই রেস্টুরেন্ট খোলা হবে। এতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রীরা একদিকে ক্ষুধা মেটাবে, অন্যদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষের আয় বাড়বে।
‘ডিসকভার ইউর সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্মসূচি’র আওতায় চাঙ্গি এয়ারপোর্টে পার্ক করা ওই বিমানে রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে।
সিট বুকিং দিলেই তাতে খাওয়া যাবে। এক্সিকিউটিভ ট্রাভেলারের খবর।
তবে এয়ারলাইন্সটি প্রতিটি সেশনে টিকিট, মিল ও ইভেন্টের জন্য মূল্য এখনও নির্দিষ্ট করেনি। সাপ্তাহিক ছুটিতে ২৪-২৫ অক্টোবর বিশেষ অনুষ্ঠান হবে।
এ অনুষ্ঠানের টিকিট ১২ অক্টোবর এয়ারলাইনের অনলাইন ক্রিসশপ ওয়েবসাইটে বিক্রি হবে।
তবে গ্রাহকরা তাদের কেবিন ক্লাস বাছাই করে নিতে পারবেন।
রেস্টুরেন্টের খাবার তালিকা আন্তর্জাতিক মানের হবে। তালিকায় নানারকম খাবারের পাশাপাশি অ্যালকোহলযুক্ত ড্রিঙ্কস থাকবে।
আর সাথে থাকবে আরও দুটি কোমল পানীয়। সিঙ্গাপুরের প্রখ্যাত রন্ধন শিল্পী শারমে লি এই খাবার তালিকা তৈরি করেছেন।
এয়ারবাস এ৩৮০ উড়ার আগে এক্সক্লুসিভ লাঞ্চ থাকবে পরিমিত। সব রাতের খাবারের ক্ষেত্রে ক্রিসশপের ডিসকাউন্ট থাকবে। এছাড়া অনলাইন শপে ছোট ব্যাগ, আনুষঙ্গিক জিনিসপত্রের সংগ্রহ থাকবে।
একটি কেবিন ক্রু সার্ভিস যাত্রীদের ১০ গন্তব্যসহ নানা সেবা দেবে। সঙ্গে থাকবে প্রথম শ্রেনী ও বিজনেস ক্লাসের জন্য খাদ্য তালিকাসহ আনুঙ্গিক সেবা। গ্রাহকদের কাছে মদ অথবা শ্যাম্পেইন পৌছে যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.