যুদ্ধে যোগদান, আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক

নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে কয়েকদিন ধরেই টানা সংঘাত চলছে।
গত কয়েকদিনের সংঘাতে দু’দেশের বেসামরিকসহ প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্কের বিরুদ্ধে অভিযোগ এনেছে আর্মেনিয়া।
দেশটি বলছে, নাগোরনো-কারাবাখ অঞ্চলে তুরস্ক তাদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

প্রতিবেশী এই দু’দেশের মধ্যে সংঘাতে আজারবাইজানকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক।
তবে আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি অস্বীকার করেছে দেশটি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.