কানাডার বিভিন্ন সিটিতে ‘রেড অ্যালার্ট’ জারি

করোনার প্রাদুর্ভাব থেকে কানাডাবাসীকে রক্ষার্থে কিউবিক প্রদেশের মন্ট্রিয়ল সিটিসহ বেশকিছু স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ফলে ওইসব স্থানে বার, রেস্তোরাঁ, থিয়েটার এবং জাদুঘর বন্ধ থাকবে।

দেশটির কুইবেক প্রদেশে বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় প্রিমিয়ার ফ্রান্সোইস লেগল্ট, জনস্বাস্থ্যের পরিচালক হোরাসিও আরুদা এবং স্বাস্থ্য ও জননিরাপত্তা মন্ত্রী ডুব রেড অ্যালার্ট জারি করেন।

স্থানীয় গণমাধ্যমে লেগল্ট বলেন, পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠেছে।
আমরা যদি আমাদের হাসপাতালগুলিতে অতিরিক্ত রোগী না দেখতে চাই, যদি মৃত্যুর সংখ্যা সীমাবদ্ধ করতে চাই, তবে আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.