বিমানসংস্থা নভোএয়ার এর শীতকালীন আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ

দেশের ভ্রমণপিপাসুদের সাশ্রয়ী মূল্যে ভ্রমনের জন্য শীতকালীন আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ ঘোষনা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
দুই জনের জন্য দুই রাত তিন দিনের এই প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।
ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৯টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন ১,৭৭৭ টাকার মাসিক কিস্তিতে ঢাকা থেকে এবং দেশের যে কোনও প্রান্ত থেকে জনপ্রতি সর্বনিম্ন ২,৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।

রয়েল টিউলিপ পার্ল বীচ রিসোর্ট, সায়মন বীচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট, লং বীচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

ঢাকা থেকে সিলেটে জনপ্রতি সর্বনিম্ন ১,৫১৫ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল রোজভিউ ও হোটেল নুরজাহান গ্র্যান্ড-এ এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামে জনপ্রতি সর্বনিম্ন ২,২২২ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল আগ্রাবাদ-এ এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
কক্সবাজার থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ২,২২২ টাকার মাসিক কিস্তিতে এবং দেশের যে কোনও প্রান্ত থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ১,৮৮৮ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।
হোটেল লেক শোর -এ এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
নভোএয়ার ডব্লিউএইচও, আইকাও, আয়াটা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন পাঁচটি, চট্টগ্রাম চারটি ও সিলেট দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত জানতে ১৩৬০৩ নম্বরে কল করুন বা ভিসিট করুন www.flynovoair.com

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.