বাবরি মসজিদের হামলার সব আসামি খালাস

দীর্ঘ ২৮ বছর পর বুধবার ভারতের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে সব আসামিকে খালাসের রায় দিয়েছেন আদালত।

বুধবার রায়ের সময় অভিযুক্ত ৩২ জনের মধ্যে ২৬জন উপস্থিত ছিলেন।
আদালত জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই।
পাশাপাশি জানানো হয়েছে, এ হামলা পূর্ব পরিকল্পিত ছিল না।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর রামভক্তরা মসজিদটি গুড়িয়ে দেয়।
বিজেপির অনেক প্রবীণ নেতাও এই মামলায় অভিযুক্ত ছিলেন।
এদের মধ্যে ছিলেন— সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশি, উমা ভারতী, কল্যাণ সিং, শিব সেনার উত্তর ভারতের তৎকালীন প্রধান জয় ভগবান গোয়েল, বিজেপি নেতা বিনয় কাটিয়ার প্রমুখ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.