মাঝ আকাশে জ্বালানি নেয়ার সময় যুদ্ধবিমান বিধ্বস্ত

মাঝ আকাশে অপর একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নেয়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবারের এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর মেরিন ইউনিট।

যুক্তরাষ্ট্রের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এফ-৩৫বি যুদ্ধবিমান বিদ্ধস্ত হলেও তার পাইলট সেখান থেকে বের হতে সমর্থ হন।
এখন তার চিকিৎসা চলছে।

এদিকে কেসি-১৩০জে মডেলেরের জ্বালানিবাহী অপর বিমানটির কোনো ক্রু সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি এবং সেটি নিরাপদে অবতরণ করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.