আজ বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে যাচ্ছেন রীভা গাঙ্গুলী

বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে আজ ভারত ফিরে যাচ্ছেন রীভা গাঙ্গুলী দাশ।
প্রায় দেড় বছর তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন।

এদিকে, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামী আগামী শনিবার নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
ত্রিপুরা হয়ে তিনি বাংলাদেশে আসবেন আগামী সোমবার।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.