জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা কঙ্গোর বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
জানা যায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা।
জাতিসংঘের পরিচালিত এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা,
যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত।
এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, ‘আমরা শুধু দেশের মাটিতেই নয়, জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি’।