নিজের প্রশাসনের সমালোচনায় কিম

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেছেন।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর পুনর্নির্মাণ কর্মকাণ্ডে নিজের প্রশাসনের সমালোচনা করেছেন তিনি। আজ শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম রডং সিনমুন এ তথ্য জানিয়েছে।

রডং সিনমুন জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রাম কিমহোয়া জেলা পরিদর্শনকালে বন্যা পরবর্তী সংস্কার কার্যক্রমের গতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন কিম জং উন।
কিম জং উন অবশ্য বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর নকশার সমালোচনা করেছেন।
তিনি এগুলো ‘একঘেয়ে’ উল্লেখ করে আফসোস করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.