করোনায় আক্রান্ত ট্রাম্পকে নিয়ে চীনের তামাশা

ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া করোনায় আক্রান্তের খবর প্রকাশের পরপর তাদের উদ্দেশে তীর্যক মন্তব্য করেছে চীন। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক বলেছেন, ‘এটা তাদের প্রাপ্য ছিল।’

আজ শুক্রবার সকালে এক টুইটে প্রধান সম্পাদক হু শিজিন বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি কোভিড-১৯ নিয়ে তাদের বিশাল জুয়া খেলার মূল্য দিলেন।’

তিনি লিখেছেন, ‘এই খবরে যুক্তরাষ্ট্রে মহামারি পরিস্থিতির ভয়াবহতাকে প্রদর্শন করেছে।
এটি ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ইমেজে নেতিবাচক প্রভাব ফেলবে এবং তার পুনর্নির্বাচনেও নেতিবাচক প্রভাব ফেলবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.