আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে দিল ভারতের ডিজিসিএ।
এই সংস্থা জানিয়ে দিয়েছে ৩১সে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল।
ভারতের দ্যা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানিয়েছে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
বরং তা আরও জটিল হচ্ছে।
ফলে এখনই আন্তর্জাতিক ফ্লাইট শুরু করার অর্থ সংক্রমণের ঝুঁকি তৈরি করা।
সেই ঝুঁকি নিতে পারবে না ডিজিসিএ।
এক সার্কুলার জারি করে ডিজিসিএ জানিয়েছে আন্তর্জাতিক ফ্লাইট আপাতত বন্ধ রাখা হবে।
ভারতে ৩০শে অক্টোবর পর্যন্ত উড়ান বন্ধ রাখা হয়েছে।
তবে কেন্দ্র দ্বারা নির্দিষ্ট কিছু রুটে বিমান চলাচল হবে।
বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ।
জানানো হয়েছে এই নির্দেশিকা কার্গো অপারেশনেও বলবৎ থাকবে।