নেতানিয়াহুর ওপর বিশ্বাস হারিয়ে মন্ত্রীর পদত্যাগ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভরসা হারিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের পর্যটনমন্ত্রী আসাফ জামির।
শুক্রবার এক টুইটে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সদস্য আসাফের পদত্যাগে নেতানিয়াহু সরকারের ওপর চাপ আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।

করোনার মতো বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণের চেয়ে ব্যক্তিগত স্বার্থ ও সমস্যাগুলোকেই নেতানিয়াহু বেশি গুরুত্ব দেন বলে অভিযোগ করেছেন আসাফ জামির।
টুইটারে তিনি লিখেছেন, ‘আমি এমন সরকারে আর থাকতে পারি না, যার প্রধানের ওপর এক আউন্সও (১ আউন্স= ২৮.৩৫ গ্রাম) বিশ্বাস নেই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.