এক মাস কারাগারে থাকার পর জামিন পেলেন ভিয়েতনাম ও কাতার ফেরত প্রবাসী ২০ বাংলাদেশি।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী গত ১ অক্টোবর জামিনের আদেশ দেন।
শনিবার তুরাগ থানার নন জিআর শাখার কর্মকর্তা এএসআই রবীন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেন।
গত ১ সেপ্টেম্বর ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, এসব প্রবাসীরা উত্তরা দিয়াবাড়ি এলাকায় কোয়ারেন্টাইনে ছিলেন।
কিন্তু সেখান থেকে তারা বাড়ি যাওয়ার চেষ্টা করছিলেন।
পরে পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
