সেনাবাহিনীতে যোগ দিতে আর্মেনিয়ায় নারীদের ভিড়

নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার। কোনও পক্ষই কাউকে ছাড় দিতে রাজি নয়। এমন পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের এই দুর্দিনে পিছিয়ে নেই আর্মেনিয়ার নারীরাও।

দেশমাতৃকার প্রয়োজেনে সেনাবাহিনীতে দলে দলে যোগ দিচ্ছে তারা।

খবরে বলা হয়েছে, সেনাবাহিনীতে যোগ দিতে বৃহস্পতিবার কয়েক ডজন নারী সেনাবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে হাজির হন।

একজন নারী বলেন, যখন যুদ্ধ শুরু হয় তখন আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি, যাতে ফ্রন্টলাইনে যেতে পারি।

আমি এটা ভেবে আনন্দিত যে এমন একটা সুযোগ আমি পেয়েছি। আমি নিশ্চিত যে আর্মিতে নারী প্রয়োজন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.