টোকেন দেয়া শুরু করলো সাউদিয়া এয়ারলাইন্স

কয়েকদিন বন্ধের পর আবারো সৌদি যাওয়ার উড়োজাহাজের টিকিট বিক্রি জন্য টোকেন দেয়া শুরু করলো সাউদিয়া এয়ারলাইন্স।

রোববার সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। সাউদিয়া কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

সাউদিয়া জানায়, সৌদি আরব থেকে লকডাউনের আগে যারা সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধুমাত্র তাদেরই টোকেন দেয়া হবে।
টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবে।

এর আগে সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয় সাউদিয়া।
এরপর ২ ও তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।

এদিকে দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইনস। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২ টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.