ব্রাজিলে করোনায় আক্রান্ত ৪৯ লাখ

ব্রাজিলে কমানো যাচ্ছে না প্রাণহানি।
করোনার আঘাতে প্রতিদিনই এখনও শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন সেখানে। গত একদিনেও প্রায় ৬শ’ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। একই অবস্থা সংক্রমণেও।
যার শিকার এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি ব্রাজিলিয়ান।
অন্যদিকে আরও কমেছে সুস্থতার হার।
অবস্থার উন্নতি নেই এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.