বিদেশগামী যাত্রীদের জন্য প্রস্তুত ২১টি ল্যাব

গত ২৬ সেপ্টেম্বর বেসরকারি প্রতিষ্ঠান থেকে করোনা পরীক্ষা করার কারণে ৩২ জন সৌদি আরব প্রবাসীকে রেখেই চলে যায় সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট।
যদিও পরে তাদের টিকিট রি-ইস্যু করে দেওয়া হয়। তবে ওই ৩২ যাত্রী তাদের ভোগান্তির জন্য দোষ দিয়েছেন সাউদিয়া এয়ার লাইন্সকেই।
তারা বলেছেন, সাউদিয়ার কর্মীরাই তাদের বেসরকারি হাসপাতাল থেকে করোনা পরীক্ষার জন্য পরামর্শ দিয়েছিলেন।
আর পরীক্ষার জন্য তাদের অতিরিক্ত টাকাও গুনতে হয়েছে।
বিদেশগামীদের করোনা পরীক্ষার ভোগান্তি কমানোর বিষয়ে পরীক্ষাগার বাড়ানোর কথা ভাবছে স্বাস্থ্য অধিদফতর।

বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা আরটিপিসিআর (রিয়েলটাইম পলিমার চেইন রিঅ্যাকশন) করা হলেও বর্তমানে ২১টি পরীক্ষাগারে বিদেশযাত্রীদের করোনা নমুনা নেওয়া হচ্ছে।
আর শুরুতে একটিমাত্র পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হলেও বর্তমানে রাজধানীর বড় তিনটি ল্যাবের পাশাপাশি যুক্ত হয়েছে বিভাগীয় পর্যায়ের ল্যাবগুলোও।
আমরা আশা করছি বিদেশগামী যাত্রীদের আর ভোগান্তি হবে না।’ বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.