‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ সম্বোধন বদলাল জাপান এয়ারলাইন্স

যাত্রী সম্বোধনে লিঙ্গ-নিরপেক্ষতার পথে হাঁটছে যাত্রীদের প্রতি ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ সম্বোধন আর ব্যবহার করবে না জাপান এয়ারলাইন্স।

এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার থেকে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।
এখন থেকে বিমানবন্দর এবং জাপানি বিমানের ভেতরে যাত্রীদের ‘অ্যাটেনশন অল পেসেঞ্জারস’ ও ‘গুড মর্নি এভরিওয়ান’ সম্বোধন ব্যবহার করা হচ্ছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ মনে করছে, এর মাধ্যমে লিঙ্গ-নিরপেক্ষ সম্বোধন প্রতিষ্ঠিত হয়েছে। খবর রয়টার্সের।

নন-বাইনারি ও ক্লিবলিঙ্গীয় যাত্রীদের প্রতি সম্মান দেখিয়ে পৃথিবীর আরও বেশ কিছু এয়ারলাইন্স যাত্রী সম্বোধনে এ ধরনের পরিবর্তন এনেছে। এয়ার কানাডা ও ইউরোপিয়ান স্বল্প খরচের বিমান ইজিজেট গত বছর থেকেই ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ সম্বোধনটি বাদ দিয়েছে।

জাপান এয়ারলাইন্সের মুখপাত্র মার্ক মোরিমতো জানিয়েছেন, কোম্পানি হিসেবে যাত্রীসহ সবার জন্য একটি ইতিবাচক পরিবেশ ও আচরণ সৃষ্টি করার আকুল কামনা করি। তারই ধারাবাহিকতায় সম্বোধনে পরিবর্তন আনা হল।

তিনি জানান, লিঙ্গ, বয়স, জাতীয়তা, বর্ণ, জাতিগততা, ধর্ম, অক্ষমতা, যৌন অভিযোজন, লিঙ্গ পরিচয় কিংবা অন্য কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্যের মাধ্যমে কোনো ধরনের বৈষম্যের ইঙ্গিত আমরা বহন করতে আমরা নারাজ। এটা একদিকে যেমন আমাদের মানসিকতার উন্নয়ন ঘটাবে, অন্যদিকে স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহয়তা করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.