আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জাতে হামলা চালিয়েছে আর্মেনিয়া।
এতে এক বেসামরিক নাগরিক নিহত ও চার জন আহত হয়েছে।
রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সহযোগী হিকমত হাজিয়েভ এ তথ্য জানিয়েছেন।
আজারবাইজান এই হামলার প্রতিশোধ হিসেবে আর্মেনিয়ার সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
গত সপ্তাহে বিতর্কিত সীমা নাগরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে পরোক্ষ লড়াই শুরু হয়।
মূল লড়াইটি আর্মেনিয়ার সঙ্গে নয় বরং নাগরনো-কারাবাখে আর্মেনিয়ার অনুগত বাহিনী ও আজারবাইজানের মধ্যে চলছিল।
এবার যুদ্ধে আর্মেনিয়া সরাসরি নিজেদের সম্পৃক্ত করলো।
প্রেসিডেন্টের সহযোগী হিকমত হাজিয়েভ বলেছেন, ‘আর্মেনিয়ার অভ্যন্তরের যেখান থেকে গোলাবর্ষণ করা হচ্ছে আজারবাইজান সেসব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করবে।’