যাত্রী ব্যতিত অন্য কাউকে এয়ারলাইন্স অফিসে ভিড় না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
করোনার কারণে ঢাকা থেকে সৌদি আরবে গমনকারী যাত্রী পরিবহণে যে বাধ্যবাধকতা ছিল ইতোমধ্যে তা শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ঢাকা থেকে সৌদি আরবগামী যাত্রীদের দ্রুত ফিরে যাওয়ার স্বার্থে গত ৪ অক্টোবর জারিকৃত আদেশে ২৪ অক্টোবর পর্যন্ত এ নিয়ম শিথিল করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস পুরাতন টিকিটধারী সম্মানিত যাত্রীদের ধারাবাহিকভাবে কোনরকম চার্জ ব্যতিত আসন বরাদ্দ করছে।