তুর্কি পণ্য বর্জনের ডাক সৌদিতে

তুরস্কের সব ধরনের পণ্য বর্জন করতে সৌদি আরবের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের চেম্বার অব কমার্স।
সংস্থার প্রধান বলেছেন আমদানি, বিনিয়োগ এবং পর্যটনসহ তুরস্কের সমস্ত কিছু বর্জন করা প্রত্যেক সৌদি নাগরিকের দায়িত্ব।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে গালফ নিউজ।

সম্প্রতি এক বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আরব উপসাগরের কিছু দেশ তুরস্ককে টার্গেট করেছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার নীতি অনুসরণ করছে।
এরদোয়ানের এমন বক্তব্যের পরই সৌদি চেম্বার অব কমার্স দেশটির নাগরিকদের এমন আহ্বান জানিয়েছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.