বিপদমুক্ত না হয়েই হাসপাতাল ছাড়লেন করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে পৌঁছেই হয়ে ওঠেন দুঃসাহসিক।
মাস্ক খুলে কিছুটা সময় পার করেন বেলকনিতে। হোয়াইট হাউজের চিকিৎসকরা বলছেন, তিনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।
আর ট্রাম্পের বিরুদ্ধে করোনার নামে নির্বাচনে জনগণের সহানুভূতি আদায় চেষ্টার অভিযোগ তুলেছেন বিরোধীরা।
করোনা আক্রান্ত হয়ে ওয়াল্টার রিডের হাসপাতালে তিন রাত থাকার পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হোয়াইট হাউজের উদ্দেশ্যে রওয়া হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।