সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) মোট ৩০০ জনকে টিকিট দেবে।
মূলত যারা রিটার্ন টিকিট করে দেশে এসে করোনায় আটকা পড়েছেন, তারাই এ টিকিট পাচ্ছেন। এয়ারলাইন্সের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়।
জানা যায়, মঙ্গলবার হলুদ রঙের ৮৫১ থেকে ১১৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে।
সকাল সাড়ে ৯টা থেকে সৌদিগামীদের টিকিট রি-ইস্যু শুরু করেছে এয়ারলাইন্সটি।
যাদের ভিসার মেয়াদ কম তারা অগ্রাধিকার ভিত্তিতে এ টিকিট পাচ্ছেন বলে জানা যায়।