ডোনাল্ড ট্রাম্পকে ‘জোকার’ বলায় বাইডেনের অনুশোচনা

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে ঘিরে অনুষ্ঠিত প্রথম বিতর্কে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘জোকার’ বলা ঠিক হয়নি বলে অনুশোচনা প্রকাশ করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
তিনি বলেছেন, তাকে জোকার না বলে জোকারের মতো আচরণ হচ্ছে—এমনটি বলা যেতে পারত।

গতকাল সোমবার ফ্লোরিডার মায়ামিতে এনবিসি টিভির লেস্টার হল্টের সঙ্গে এক টাউন হল সভায় জো বাইডেন এ কথা বলেন।

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড নগরীতে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে গত ২৯ সেপ্টেম্বর প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে উত্তপ্ত বিতর্ক চলে।
তারা বিশ্বাসযোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে একে অন্যকে আক্রমণ করেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.