নির্বাচনে জালিয়াতির অভিযোগে তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন কিরগিজস্তানের হাজার হাজার মানুষ।
সোমবারের এই বিক্ষোভ থেকে কিরগিজস্তানের পার্লামেন্ট ভবনে ভাঙচুর ও কিছু অংশে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
দুর্নীতির দায়ে রাজধানী বিশকেকে বন্দি দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে মুক্ত করেছেন তারা।
বিক্ষোভের ভিডিও ফুটেজে দেখা যায়, বর্তমান প্রেসিডেন্ট সুনোরবাই জিনবেকোভের কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা।
তারা প্রেসিডেন্টের কার্যালয়ের কাগজপত্র জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলছেন।
ভবনের কিছু অংশে আগুন জ্বলতেও দেখা যায়।