‘হাথরসে তরুণীর ধর্ষণই হয়নি’

উত্তরপ্রদেশের হাথরসে তরুণীর ধর্ষণই হয়নি।
শুধু রাজ্য সরকারে বদনাম করতে ও সহিংসতা ছড়াতেই ষড়যন্ত্র করা হয়েছিল।
সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছে ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার।
সিবিআই নয়, বিচার বিভাগীয় তদন্ত চেয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে নির্যাতিতার পরিবার ও এই ঘটনার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেন বিচারপতিরা।
এই মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে।
১৪ সেপ্টম্বর হাথরসের গ্রামে এক দলিত তরুণীকে ধর্ষণ করে চারজন।
দুই সপ্তাহ লড়াইয়ের পর মৃত্যু হয় তার।
উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে জোর করে দেহ দাহ করার অভিযোগ ওঠে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.