করোনার কারণে যেসব খাতে সবচেয়ে বড় ধাক্কা পড়েছে বিমান খাত সেগুলোর একটি।
এমন পরিস্থিতিতে চলতি বছরের দ্বিতীয়াংশে আরও ৭৭ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে বিশ্বের বিমান খাত।
আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
আইএটিএ বলছে, তারা হিসাব করে দেখেছে যে প্রতি মাসে ১৩ বিলিয়ন ডলার বা প্রতি মিনিটে ৩ লাখ ডলার ক্ষতির মুখে পড়বে বিমান সংস্থাগুলো।
করোনাভাইরাসের প্রভাব কোনও কোনও দেশে কিছু কমে আসার প্রেক্ষিতে বিভিন্ন দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে।
তারপরও সহসাই মার্কেট স্থিতিশীল হবে না বলে মনে করবে আইএটিএ।