টিকেটের জন্য সিলেট বিমান অফিসে ভাঙচুর

সিলেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে টিকিটের জন্য বিক্ষোভ ও বিমান অফিসের গ্লাস ভাঙচুর করেছেন ক্ষুদ্ধ প্রবাসীরা।
বুধবার বিকাল চারটা দিকে এই ঘটনা ঘটে।
তাদের দাবি, প্রবাসে ফেরত যাওয়ার ফিরতি টিকেট কনফার্ম করতে নানা ধরণের টালবাহানা করা হচ্ছে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমানে টিকেটের কোন সঙ্কট নেই। প্রয়োজনীয় সকল কাগজপত্র দাখিলের পর টিকেট দেয়া হচ্ছে।

করোনার পূর্ব মুহূর্তে দেশে আসা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের অনেকেই সংশ্লিষ্ট দেশে ফেরত যেতে পারেননি।
বর্তমানে সংশ্লিষ্ট দেশ এসব প্রবাসীদের ফেরত যাওয়ার সুযোগ দিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট করে আসা যাত্রীরা ভিড় করেছেন বিমান অফিসে।
বুধবার সকাল থেকেই শত শত যাত্রী তাদের টিকেট কনফার্ম করতে ভিড় করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বিমান অফিসের গ্লাস ভাঙচুর করা হয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.