মাইক পেন্সকে ঘায়েল করলেন কমলা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কজুড়ে করোনা ইস্যুতে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সকে ঘায়েল করলেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস।
এ ছাড়া আলোচনায় ছিল ট্রাম্পের ট্যাক্স ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কৃষ্ণাঙ্গ হত্যা।

ইউএসএ ট্যুডের সাংবাদিক সুসান পেজ বিতর্ক অনুষ্ঠানটি সঞ্চালন করেন। মাইক পেন্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম দিন থেকেই মার্কিনদের স্বাস্থ্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন।

ট্রাম্পের সিদ্ধান্তের কারণে বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে দাবি করে তিনি বলেন, এ মহামারি নিয়ে কখোনোই মিথ্যা বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
তবে কমলা হ্যারিসের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসনের ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছেন ট্রাম্প।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.