ইতালিতে বাড়ির বাইরে সর্বত্রই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
দেশজুড়ে করোনার বিস্তাররোধ করতেই এমন পদক্ষেপ নিয়েছে ইতালি সরকার।
কর্তৃপক্ষ বলছে, নিজের বাড়ি ছাড়া যে কোনো অভ্যন্তরীণ অনুষ্ঠান বা লোকজনের সমাগমেও মাস্ক পরতে হবে। অর্থাৎ ঘর থেকে বাইরে গেলেই প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।