আর্মেনিয়ার তিনশতাধিক সেনা নিহতের দাবি

নাগারনো কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় আজারবাইজান বাহিনী।
জব্দ করা হয় বেশ কয়েকটি মটরযান।
বুধবার টানা ১১তম দিনে সেখানে সংঘর্ষ চলছে। হামলায় এদিনও বেশ কয়েকজন আর্মেনীয় সেনা হতাহত হন।
সংঘর্ষে আর্মেনিয়ার তিন শতাধিক সেনা নিহতের দাবি করেছে আজারবাইজান।

চলমান সংঘাতে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে দেশ দুটি।
তবে গণমাধ্যমের তথ্য অনুসারে, সাধারণ বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে উভয় দেশের সেনাবাহিনী।
এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে মানুষকে আশ্রয় নিতে হয়েছে বাংকারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.