ভার্চুয়াল বিতর্কে যোগ দেবেন না ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল বিতর্ক থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এসব বিতর্কে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
বিতর্ক থেকে নাম প্রত্যাহার করে নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প একে সময়ের অপচয় বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, আসন্ন বিতর্কে করোনা বিস্তারের ঝুঁকি প্রতিরোধ নিয়ে কথা হবে কিন্তু আলোচনার মাঝে আমার মাইক্রোফোন কেটে দেয়া হতে পারে।
গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন তাদের প্রথম বিতর্কে অংশ নিয়েছিলেন।
এর পরপরই ট্রাম্প জানান, তিনি ও তার স্ত্রী মেলানিয়া করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.