স্পেনের ১০ শহরে ফের জরুরি অবস্থা জারি

করোনার সংক্রমণ ঠেকাতে রাজধানী শহর মাদ্রিদ ছাড়াও আশপাশের আরও ৯ শহরে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে স্পেন সরকার।
সপ্তাহখানেক আগে কর্তৃপক্ষ যে আশিংক লকডাউন বিধিনিষেধ জারি করেছিলে তার বিরুদ্ধে আদালত নির্দেশ দেয়ার পরই সরকার এমন সিদ্ধান্ত নেয়া হলো।

বিবিসির শুক্রবারের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, রাজধানী মাদ্রিদসহ আশপাশের ৯টি শহরে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে এই ১৫ দিন।

দেশটির রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে রাজধানী মাদ্রিদ।
কট্টর ডানপন্থী শহর কর্তৃপক্ষ সমাজতান্ত্রিক সরকারের অবস্থানকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.