লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) আশপাশে চীন ৬০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে মার্কিন উদ্বেগের কথা জানিয়ে বেইজিংয়ের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
শনিবার ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বেইজিংয়ের খারাপ আচরণ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে ওঠার সমালোচনাও করেছেন তিনি।