‘ট্রাম্পের কাছ থেকে করোনা ছড়ানোর ঝুঁকি নেই’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে অন্যদের করোনা আক্রান্ত হওয়ার আর ঝুঁকি নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক শন কনলি।
শনিবার প্রেসিডেন্টের নমুনা পরীক্ষার মাধ্যমে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের এ চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্পের করোনা টেস্টে দেখা গেছে, তিনি এখন আর অন্যদের জন্য ঝুঁকির কারণ নন।
পরীক্ষার ফলাফল বলছে, মার্কিন প্রেসিডেন্টের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রতিলিপি তৈরির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.