চকলেট দেওয়ার বাহানায় দুই শিশুর সঙ্গে লাম্পট্য

তাদের একজনের বয়স মাত্র ছয় বছর এবং অন্যজনের সাত বছর।
প্রতিবেশীদের সামনে গিয়ে তারা কাঁদতে শুরু করে।
পরে জানা যায়, তাদের যৌন হয়রানি করা হয়েছে এবং ধর্ষণচেষ্টা চালিয়েছে এক লম্পট।

গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদে।
তবে বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি।

সেখানকার পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিলাপ পাটেল বলেন, ভারতীয় আইনের ৩৭৬ ও ৩৫৪ ধারায় মামলা নেওয়া হয়েছে।
শনিবার অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। অভিযুক্তকে ধরার চেষ্টা অব্যাহত আছে।

তিনি আরো বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই ব্যক্তিকে দেখা গেছে।
দুই শিশু বাইরে খেলার সময় ওই ব্যক্তি তাদের সঙ্গে এ ধরনের আচরণ করেছে।
আমরা শিগগিরই পদক্ষেপ নিতে পারবো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.