পূর্ব ভূমধ্যসাগরে ফের জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

ভূমধ্যসাগরে আবার তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।
ফলে গ্রিসের সঙ্গে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার রাতে গ্রিসের সঙ্গে জ্বালানী অধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের পর ওই অঞ্চলে ফের জাহাজ পাঠানোর ঘোষণা দেয় রিসেপ তাইয়্যেপ এরদোগানের দেশ।

তুর্কি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে যাচ্ছে তুরস্কের অশোধিত তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ওরুচ রেইস।
আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চালাবে জাহাজটি। গ্রিসের কাস্তেলরিজো দ্বীপের কাছে যাবে এই অনুসন্ধানকারী জাহাজ। ওরুপ রাইসের সঙ্গে যোগ দেবে আরো দুইটি জলযান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.