‘সবকটি জরিপে এগিয়ে বাইডেন’

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউজের বাইরে তিনটি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট দাবি করেন, তিনি করোনা থেকে মুক্ত।
এদিকে, এখন পর্যন্ত সবকটি জরিপে ট্রাম্পের থেকে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় নিজের চিকিৎসকের বরাতে জানিয়েছেন, তাঁর শরীর করোনা ভাইরাস প্রতিরোধক।
তবে এর সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় কিছুক্ষণের মধ্যে টুইটার কর্তৃপক্ষ বার্তাটি মুছে ফেলে।
এ অবস্থার মধ্যেই সোমবার ব্যাটল গ্রাউন্ড ফ্লোরিডায় যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এরপর নির্বাচনী প্রচারণা চালাবেন আরও দুটি ঝুলন্ত অঙ্গরাজ্য আইওয়া ও পেনসিলভেনিয়ায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.