করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করেছে জনসন

করোনা থেকে মানবজাতিকে রক্ষায় ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।
ভ্যাকসিন তৈরির দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছে মার্কিন বহুজাতিক কম্পানি জনসন অ্যান্ড জনসন। কিন্তু সম্প্রতি করোনার ভ্যাকসিন পরীক্ষায় বড় ধাক্কা খেল প্রতিষ্ঠানটি।

মাঝপথেই করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করতে বাধ্য হয়েছে জনসন অ্যান্ড জনসন।
এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় এমন পদক্ষেপ নিতে হয়েছে।
তবে তার দেহে কি ধরনের অসুস্থতা দেখা দিয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.