১১ বছর পর চালু হয়েও যাত্রী সঙ্কট!

কলকাতা থেকে ইউরোপ সরাসরি ফ্লাইট স্থগিত যাতে না হয় তার জন্যে ভারতের কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয় কাছে অনুরোধ জানাল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের তরফে মুখ্যসচিব চিঠি দেবেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে।
রাজ্য সরকার কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান পরিষেবা বজায় রাখার জন্যে সমস্ত ধরণের সুবিধা রাজ্য সরকার দেবে বলেও মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন।

প্রসঙ্গত দীর্ঘ ১১ বছর পরে কলকাতা থেকে লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা হয়।
যদিও স্লট নিয়ে সমস্যা তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে। লন্ডন থেকে কলকাতা এয়ার ইন্ডিয়ার সরাসরি উড়ানে গত ১৭ সেপ্টেম্বর গভীর রাতে শহরে এসে পৌঁছেছিলেন মাত্র ১৪ জন যাত্রী ৷ পরেরদিন ভোরে অবশ্য কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে ওই বিমানে ১১৪ জন যাত্রী রওনা হন ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.