সামনে এলো দেশি টিকা ‘ব্যানকভিড’

দেশে করোনার টিকার ট্রায়াল নিয়ে ক্রমে আশা স্তিমিত হতে বসার মধ্যে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। ভিনদেশি টিকা নয়, দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের সঙ্গে টিকার ট্রায়াল নিয়ে আইসিডিডিআরবির সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নতুন এই সম্ভাবনা তৈরি হলো।
এই ট্রায়ালের মাধ্যমে গ্লোব বায়োটেকের টিকা মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের প্রথম ধাপ শুরু হবে।
এর বাইরে বাংলাদেশে অন্য কোনো টিকার ট্রায়াল নিয়ে আর কোনো অগ্রগতি নেই।
চীনের সিনোভ্যাক কম্পানিও কিছুদূর এগিয়ে থেমে গেছে। অগ্রগতি নেই ভারতের বায়োটেক কিংবা সানোফির টিকার ট্রায়ালের বিষয়টিতেও।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.