ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে সৌদি?

ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক সম্পর্ক যেকোনো সময় হতে পারে, তবে এর আগে ইসরায়েল ও ফিলিস্তিন আলোচনায় বসার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পক্রিয়া শুরু হওয়া উচিত বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নেয়ার ইস্ট পলিসি থিংক ট্যাঙ্ককে দেওয়া এক সাক্ষাতকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ একথা বলেন। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি আরব শেষ পর্যায়ে স্বাভাবিক সম্পর্ক করতে পারে বলে মনে করেন তিনি।

ভার্চুয়াল সাক্ষাতকারে প্রিন্স ফয়সাল জানান, ‘আমি মনে করি, এখন ফিলিস্তিন ও ইসরায়েল কর্তৃপক্ষকে আলোচনার টেবিলে বসা খুবই জরুরি।
ফিলিস্তিন ও ইসরায়েলের সমঝোতার মাধ্যমে স্থায়ী শান্তি ও টেকশই স্থিতিশীল পরিবেশ তৈরির একমাত্র পথ।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.