মিয়ানমারকে ‘পুরোনো’ সাবমেরিন দিচ্ছে ভারত

মিয়ানমারকে একটি কিলো ক্লাস সাবমেরিন দিচ্ছে ভারত।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, সমুদ্রে সহযোগিতা মিয়ানমারের সঙ্গে ভারতের বৈচিত্রময় ও বর্ধিত সম্পর্কের অংশ। এই প্রেক্ষাপটেই মিয়ানমার নৌবাহিনীকে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর দেবে ভারত।

১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে এই সাবমেরিনটি সংগ্রহ করেছিল ভারত। বর্তমানে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের একটি শিপইয়ার্ডে এর সংস্কার কাজ চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.