ভারতে বন্যায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাত ও নদী প্লাবিত হয়ে পশ্চিম ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সৃষ্ট বন্যায় গতকাল বুধবার পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, তুলা ও অন্যান্য ফসল।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবারের প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেলেঙ্গানা। বর্ষা মৌসুম শেষ হলেও বুধবারও সেখানে হয়েছে ভারী ও রেকর্ড বৃষ্টিপাত।
বৃহস্পতিবার প্লাবিত হয়েছে রাজ্যটির রাজধানী হায়দরাবাদ।
শহরটি ভারতের আইটি হাব। মাইক্রোসফট, অ্যামাজন, অ্যাসেন্টার ও টিসিএস এর বিখ্যাত প্রযুক্তি কোম্পানির সদর দফতর ওই শহরে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.