অন্তর্বাসে টাকা লুকিয়েও রেহাই পেলেন না সিনেটর

পুলিশি অভিযানের সময় অন্তর্বাসের ভেতরে টাকা লুকিয়েও রেহাই পেলেন না ব্রাজিলের পার্লামেন্টের একজন সিনেটর।

করোনা মহামারি মোকাবিলায় সরকারি তহবিল তছরূপের অভিযোগের তদন্তে ওই সিনেটরের বাসায় অভিযানের সময় তার অন্তর্বাসের ভেতরে লুকিয়ে রাখা ৩০ হাজার ব্রাজিলীয় রিয়াল (বাংলাদেশি প্রায় ৪ লাখ ৫৩ হাজার ৩২২ টাকা) উদ্ধার করেছে পুলিশ।
সরকার ঘনিষ্ঠ সিনেটরকে অন্তর্বাসের ভেতরে রাখা অর্থসহ হাতে-নাতে ধরার ঘটনা দেশটির প্রথম সারির সব গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.