অর্থনৈতিক অগ্রগতি, ভূ-রাজনৈতিক অবস্থান এবং সরকারের স্থিতিশীলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে যৌথ সংবাদে তিনি জানান রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে কাজ করছে যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বি-পাক্ষিক বৈঠক।
দুই ঘণ্টা স্থায়ী এই বৈঠকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজি, এই অঞ্চলে অর্থনৈতিক বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
পরে গণমাধ্যমের মুখোমুখি হন সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।
স্টিফেন বিগান জানান, রোহিঙ্গা সমস্যা শুধু আঞ্চলিক নয় বৈশ্বয়িক সমস্যা।
তাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে থাকবে যুক্তরাষ্ট্র।